চার দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

চার দফা দাবি পূরণের লক্ষ্যে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা সকল কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন শুরু করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন উদ্যোগে আন্দোলনে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।

মিছিল পরবর্তী সমাবেশে নার্সিং পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তব্যে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে: ১/পুরাতন পাঠদান পদ্ধতি বহাল, ২/পেশাগত বিসিএসের মাধ্যমে নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ, ৩/ ইন্টার্নভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীতকরণ, ৪/ নার্সিং কলেজসমূহকে পূর্ণাঙ্গ করা।

চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ বাসন্তী রাণী রায় বলেন, আন্দোলনের কারণে চারদিন ধরে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর