তারেকের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের বাড়িতে বিএনপির বিশেষ টিম

পাবনার ঈশ্বরদীতে ২৫ বছর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলির ঘটনায় বিএনপির ৯ নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।এরপর তারেক জিয়ার নির্দেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার কথা পুনর্ব্যাক্ত করেছেন দলের কেন্দ্রীয় কমিটি গঠিত বিশেষ টিমের সদস্যরা।

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম ঢাকা থেকে ঈশ্বরদীতে এসে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের বাড়িতে যান।

তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, যুবদল সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাসের বাড়িতে যান টিমের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত নেতাদের পরিবারের সদস্যদের তারা বলেন, ‘আমরা তারেক জিয়ার নির্দেশে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদীতে এসেছি। এই মামলার সকল আইনি সহায়তা ও খরচ সবকিছু বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে করা হচ্ছে। আইনি সহায়তা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনা রয়েছে।’

এ সময় পাবনা জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মাসুদ খন্দকার, ঈশ্বরদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা ও আমিনুর রহমান স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ মামলার ৫২ আসামির মধ্যে ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি পাঁচ আসামি বিচার চলার মধ্যেই বিভিন্ন সময়ে মারা

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর