রূপগঞ্জে কৃষকদের মাঝে ফুটপাম্প ও ন্যাপসেক স্প্রেয়ার বিতরন

জাহাঙ্গীর মাহমুদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০১৮-১৯ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ফুটপাম্প ও ন্যাপসেক স্প্রেয়ার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এ ফুটপাম্প ও ন্যাপসেক স্প্রেয়ার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার এনামুল হক। এসময় অতিথিরা কৃষকদের মাঝে ৯ টি ফুটপাম্প স্পেয়ার ও ৬৪ টি ন্যাপসেক স্পেয়ার বিতরন করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর