১১ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো এলাকায় ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক মনোয়ার মন্ডলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার মনোয়ার মণ্ডল চুয়াডাঙ্গা জেলার খাজুরিয়া ডিঙ্গিদাহ বাজার এলাকার মৃত টেনু মণ্ডলের ছেলে।

এরআগে গতকাল সোমবার (৮ জুলাই) রাতে তাকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সোমবার রাতেই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি মা ও খালার সঙ্গে জিরাব পুকুরপাড়ের একটি ভাড়া বাসায় থাকে। মনোয়ার সম্পর্কে তাদের আত্মীয় ও প্রতিবেশী হওয়ায় তাদের বাসায় যাওয়া আসা ছিল। গত মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ঐ বাসায় গিয়ে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে মনোয়ার। এসময় শিশুটির চিৎকারে পাশের বাসার ভাড়াটিয়া বের হয়ে আসলে মনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিজন কুমার দাস বলেন, অভিযোগের ভিত্তিতে মনোয়ার নামের অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ এ পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর