যুদ্ধের দামামা বেজে উঠার আগেই ‘বৃষ্টি’ দিল থামিয়ে!

আর কিছু ক্ষণ পরই শুরু হতে চলেছে বিশ্বকাপ ২০১৯-এর নকআউট পর্ব। কিন্তু আবহাওয়ার রিপোর্ট শুনে বেজায় হতাশ ক্রিকেট ভক্তরা। কারণ বৃষ্টির ভ্রুকুটি থাকছে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ ঘিরে। এমনটাই জানিয়েছে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া দফতর।

সূত্রের খবর, আজ সারা দিন মেঘলা থাকবে ম্যাঞ্চেস্টারের আকাশ। যে কারণে সময়ের অনেক আগেই জ্বালাতে হতে পারে ওল্ড ট্রাফোর্ডের ফাল্ড লাইট।

আবহওয়া অফিস জানিয়েছে আজ ২০-৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়াও ম্যাঞ্চেস্টারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আবহাওয়া দফতরের এই রিপোর্ট সামনে আসার পর থেকেই হতাশ হয়ে পড়ছেন ক্রিকেট ভক্তরা। কারণ এর আগেও লিগ ম্যাচে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে। তবে বৃষ্টির কারণে আজ যদি ম্যাচ না হয় তা হলে হতাশ হওয়ার কোনও কারণ নেই। রিজার্ভ ডে হিসেবে আজকের ম্যাচটি খেলা হবে শুক্রবার অর্থাৎ আগামিকাল।

যদি শুক্রবারও বৃষ্টির কারণে ম্যাচ বাতিল করতে হয়, সে ক্ষেত্রে সুবিধা ভারতের। লিগ ম্যাচের পয়েন্ট তালিকায় প্রথম স্থানে থাকায় সরাসরি ফাইনাল খেলতে পারবে ভারত।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর