এবার পরীক্ষায় সেফুদাকে নিয়ে প্রশ্ন, সমালোচনার ঝড়

এবার রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় ইসলাম শিক্ষা প্রশ্নপত্রে সিফাত উল্লাহ মজুমদারকে (সেফুদা) উল্লেখ করে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে।যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বেশ ভারাল।

এ প্রশ্ন দিয়েই সোমবার (০৮ জুলাই) উক্ত স্কুলে পরীক্ষা নেয়া হয়েছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রশ্নপত্রটি পড়ে দেখা যায়, প্রশ্নপত্রের প্রথম প্রশ্নটিই করা হয়েছে সেফুদাকে নিয়ে। প্রশ্নে বলা হয়, অদ্ভূত এক ধরনের মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন ধরনের কুরূচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশে সে বলে-‘মদ খাবি মানুষ হবি। দেখ আমি আরও এক গ্লাস খাইলাম। তার কথার প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, ‘তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান প্রভাব প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন ও আত্মমর্যাদা এক ব্যক্তি।’

এ উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে- ‘আকাইদ কী?, ‘ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে কেন?’, ‘বিজ্ঞ আলেমের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো’।‘ঘ’নম্বর প্রশ্নে বলা হয়েছে, তরুণদের উদ্দেশে দেয়া সেফুদার বক্তব্য কীসের শামিল? এর ফলাফল বিশ্লেষণ করো।

সমালোচিত এই সেফাদা সম্পর্কে মোটামোটি সকলের ভালো ধারণা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন কুরূচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় আসেন। ভার্চুয়াল জগতে লাইভে এসে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তার কিছু বিশেষ সংলাপ তরুণ প্রজন্মের অনেক ছেলে-মেয়েদের কাছে বিতর্কিত। এসব সংলাপের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘মদ খা, মানুষ হ’, ‘কী? হিংসে হয়, আমার মতো হতে চাও’ ইত্যাদি।

অস্ট্রিয়া প্রবাসী সেফুদার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ১৯৯০ সাল থেকে তিনি অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় বসবাস করছেন। তার পরিবারের দেয়া তথ্যমতে, তিনি মানসিক রোগে আক্রান্ত।

প্রশ্নপত্রে এ রকম একজন বিতর্কিত ব্যক্তির নাম কেন-এমন প্রশ্নের জবাবে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসেনি। হয়তো এটি ভুলবশত হয়ে গেছে। আমি এখন বাইরে একটি মিটিংয়ে রয়েছি, কলেজে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’

বাংলাদেশের শিক্ষকদের রুচির অভাব এই প্রথম চোখে পড়েনি।এর আগেও মিলেছে।চলতি বছরে ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে দুই পর্ন তারকাকে নিয়ে।

সেখানে একটি বহু নির্বাচনি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? এই প্রশ্নের সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে পর্ন তারকা মিয়া খালিফার নাম। তবে তার নাম লেখা হয়েছে ‘মিয়া কালিফা’।

আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত? এই প্রশ্নের সম্ভাব্য চারটি উত্তরের একটি নাম সানি লিয়ন। গত বুধবার (১৭ এপ্রিল) এমন প্রশ্নপত্রেই বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়েছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়।

এই বিষয়টি নিয়েও বেশ সমালোচনা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর