ভারতকে রুখে দিতে সুপার একাদশ নিয়ে নামছে নিউজিল্যান্ড

ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (০৯ জুলাই) মুখোমুখি নিউজিল্যান্ড- ভারত।বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে দুই দলের ময়দানী লড়াই।

চলমান বিশ্ব মঞ্চের লড়াইয়ে দারুণ খেলছে ভারত।অন্যদিকে হেরে-জিতে ভাগ্যের জোয়ে শেষ চারের টিকিট নিশ্চ করেছে নিউজিল্যান্ড। সুতরাং বলা যায়, শক্তিশালী ভারতের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই মাঠে নামছে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপেও সেমি-ফাইনাল খেলেছিল কিউইরা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল উইলিয়ামসনের দল। যদিও গত আসরে নিউজিল্যান্ড একাদশ অভিজ্ঞ খেলোয়াড়ে পরিপূর্ণ ছিল।

চলতি আসরে কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশামের মতো অলরাউন্ডাররা একই সঙ্গে নিউ জিল্যান্ডের বড় শক্তি, কখনও আবার দুর্বলতা। ‘একটু বোলিং, একটু ব্যাটিং’ দিয়ে নিজেদের দিনে যেমন তারা পার্থক্য গড়ে দিতে পারে, তেমনি শক্ত প্রতিপক্ষের বিপক্ষে অনেক সময় অনুভূত হতে পারে বিশেষজ্ঞ কারও অভাব।

নিউ জিল্যান্ডের ব্যাটিংকে বলতে গেলে একাই টেনেছেন উইলিয়ামসন। টপ অর্ডারে মার্টিন গাপটিল, কলিন মুনরোরা চূড়ান্ত ব্যর্থ। সুযোগ পেয়ে হেনরি নিকোলস সুবিধে করতে পারেননি। বিশ্বকাপের আগে দুই বছরে দুর্দান্ত পারফর্ম করা রস টেইলর বিশ্বকাপে শুরুটা দারুণ করলেও ধরে রাখতে পারেননি ধারাবাহিকতা। লোয়ার মিডল অর্ডারে নিশাম, ডি গ্র্যান্ডহোমরা চেষ্টা করেছেন বিপর্যয়ে দলকে উদ্ধার করার।

গাপটিল ও টেইলরের আপন চেহারায় থাকতে না পারাই মূলত ভুগিয়েছে নিউ জিল্যান্ডকে। সেমি-ফাইনালেও দুজন স্বরূপে ফিরতে না পারলে কিউইদের আশা থাকবে সামান্যই।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশঃ কলিন মুনরো, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিসাম, কলনি ডি গ্র্যান্ডহোমি, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর