ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (০৯ জুলাই) নামছে ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে বিরাটদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এক নম্বরে লিগ শেষ করেছে কোহলি অ্যান্ড কোং।বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে দুই দলের লড়াই।তবে এই ম্যাচ ঘিরে রয়েছে একটা মজার কাণ্ড।
১১ বছর আগে অর্থাৎ ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড।তখনও দুই দেশের অধিনায়কত্বের ব্যাটন ছিল কোহলি ও উইলিয়ামসনেরই হাতে। নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল বিরাটের ভারত।শুধু তাই নয়, বিরাটের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ‘মেন ইন ব্লু’র ছোটরা। ১১ বছর আগের স্মৃতি উসকে বিশ্বকাপের সেমিফাইনালে ফের মুখোমুখি কোহলি ও উইলিয়ামসন।তাই ম্যাচটিতে সেই ১১ বছর আগের পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া উইলিয়ামসন।অন্যদিকে কিউইদের হারিয়ে নিজেদের ফাইনালের পথ প্রসস্থ করতে মরিয়া কোহলি।
দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে চাহাল-শামিকে বিশ্রাম দিয়েছিলেন কোহালি। আজ কি তারা দলে ফিরবেন? কেমন হতে পারে প্রথম একাদশ? দেখে নেওয়া যাক।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্থ, দীনেশ কার্তিক, ধোনি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামী, কুলদীপ যাদব, বুমরাহ।