তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মোঃ হানেজ আলীর ছেলে মোঃ নূরে আলম মিষ্টার (৩৫) এর সাথে পার্শ্ববর্তী খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মোঃ আশরাফুল আলম মিজান (৩০) এর পূর্ব শক্রতার জেরধরে গত ২৪ মার্চ মোঃ আশরাফুল আলম মিজানের উপর হামলা করে। এতে মিজান রক্তাক্ত জখম হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয় এঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে মিজান। পরবর্তী বিষয়টি উভয়ের মধ্যে আপোষ মিমাংসার কথা হলে জখমী আশরাফুল আলম মিজান মামলা প্রত্যাহার করে নেয়।
এদিকে মামলা প্রত্যাহার করার পর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে মাস্টার রোলে কর্মরত মোঃ নূরে আলম মিষ্টার বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহার করে নেয়া যুবক আশরাফুল আলম মিজানকে ৪টি মোবাইল নাম্বারের মাধ্যমে অহেতুক গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি অব্যাহত রেখেছে। এঘটনায় ভুক্তভোগী মোঃ আশরাফুল আলম মিজান ১ জুলাই শেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইয়ী (জিডি) করেছেন। এছাড়াও আশরাফুল আলম মিজান সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।