প্রেম করায় মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দিল বাবা-মা

অনেকদিন ধরে চুটিয়ে প্রেম করেছেন দুজনে।আর ভালোবাসার মানুষটির কথা বাবা-মাকে জানিয়েছেন। কিন্তু কোন ভাবেই মেনে নিতে পারেননি বাবা-মা। তাই একপর্যায়ে মেয়েকে হত্যা ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়েছে ওই বাবা-মা। এই ঘটনা ঘটেছে ভারতের মালদায়।

ইতিমধ্যে ওই বাবা মাকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদার মাহেন্দ্রতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ওই অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ওই মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন। অন্য এক গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার। সেটি কোনভাবেই মেনে নিতে পারছিল না তার বাবা মা। তাই একপর্যায়ে মেয়েকে মেরে ব্যাগে ভরে গঙ্গার নদীতে ফেলে দেয়।

ইতিমধ্যে ওই মেয়ের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর