প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে বিক্ষোভ

ঢাকার সাভারে প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার আমিনবাজার ইউনিয়নে এই কর্মসূচী পালিত হয়।

এ মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও কয়েক’শ ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। এ সময় বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের পর থেকে বাড়তি বিল গুনতে হচ্ছে সবাইকে। এছাড়াও অতিরিক্ত মিটার ভাড়া ও সুবিধাজনক রিচার্জ সুবিধা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। তাই আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনকৃত সকল প্রিপেইড মিটার খুলে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় বিক্ষোভকারীরা মিছিল সহকারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করলে তীব্র যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ এসে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে হটিয়ে দিলে যান চালাচল স্বাভাবিক হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর