সেরা একাদশে জায়গা করে নিলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার: বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে বিশ্বের নজর কেড়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারকে রেখেই চলতি বিশ্বকাপের সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষে হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল মিলে আরও তিনটি ম্যাচ বাকি আছে। তার আগে রাউন্ড রবিন লিগে যারা চমক দেখিয়েছেন তাদের পারফরম্যান্স বিবেচনা করে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের একাদশ বাছাই করেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাইকৃত বিশ্বসেরা সেই একাদশে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সুযোগ না পেলেও জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপে আট ম্যাচে ব্যাট হাতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরিসহ পাঁচটি ফিফটির সাহায্যে ৬০৬ রান করেন সাকিব। আর বল হাতে শিকার করেন ১১ উইকেট। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে বিশ্বকে চমকিয়ে দেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বাছাই করা বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, লুকি ফার্গুসন, যশপ্রিত বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর