ছাত্র মৈত্রীর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) ইবি শাখা ছাত্র মৈত্রীর সহ-সভাপতি আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ হামিদুল্লাহ রুম্মান, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার দাস, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আশিকুর রহমান।
এছাড়া সদস্য পদে রয়েছেন, মিরাজুজ্জামান অনিক, রতন রায়হান, আজিজুল রহমান।