কলারোয়া পল্লী বিদ্যুৎ সমিতির আলোচনা সভা

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কলারোয়া সাব-জোনাল অফিসের স্টাফদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ আলোচনা সভা কলারোয়ার সাব-জোনাল অনুষ্ঠিত হয়।

সহকারী জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন , কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি সাইফুল্লাহ আজাদ প্রমুখ। এসময় কলারোয়ার সাব-জোনাল অফিসের সকল স্টাফ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল গ্রাহকদের সুযোগ সুবিধা ও গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর