মৃত্যুর সঙ্গে লড়ছেন এরশাদ, অন্যদিকে ছেলেকে অপহরণের হুমকি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদকে অপহরণের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় বনানী থানায় জিডি করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) বিকেল ৩টার দিকে জিডি (৫৫২ নম্বর) করার বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার।

তিনি বলেন, গত দুই-তিনদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি কয়েক দফায় এরিক এরশাদের ফোনে কল দিয়ে তাকে অপহরণের হুমকি দেওয়ায় আমরা সাধারণ ডায়েরি করেছি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর