মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের সংগঠন “শাপলা ফোরামের” নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়স্থ মৃত্যুঞ্জয়ী মুজিব ও শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
নবগঠিত কার্যনির্বাহী পর্ষদ-২০১৯ এর সভাপতি ড. রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান এর নেতৃত্বে সদস্যবৃন্দ
সোমবার বেলা ১১টায় এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সকল শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি ড.পরেশ চন্দ্র বর্ম্মন, যুগ্ম সাধারণ সম্পাদক ড.মেহের আলী, কোষাধ্যক্ষ ড. এস এম মোস্তফা কামাল, ড. মোঃ কামাল উদ্দীন, ড.জাকারিয়া রহমান, ড. মোঃ মাহবুবুর রহমান, ড. কাজী আখতার হোসেন, ড. মোঃ আলমগীর হোসেন, ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, ড. রেবা মন্ডল ও ইব্রাহীম আব্দুল্লাহ।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে নবগঠিত কমিটির সদস্যরা উপাচার্য ড. রাশীদ আসকারীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানা গেছে।