মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো নতুন করে কথা বলার উপরে ২৭% করারোপ করার প্রতিবাদে ‘মোবাইল ইউজার এসোসিয়েশন অব বাংলাদেশ কুড়িগ্রাম অঞ্চল’ সারা দেশের ন্যায় আজ মানববন্ধন করেছে । সোমবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মোবাইল ইউজার এসোসিয়েশনের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক দিল্লুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সদস্য রাজু আহম্মেদ,জিল্লুর,হাফিজ,মিজান প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন,”আমরা মাত্র পাঁচজন ছিলাম এ আমাদের গর্ব। আর লজ্জা বাকী জনগণের যারা নীরবে মেনে নিয়েছে। আমরা ন্যায্য দাবীগুলো নিয়ে কথা বলেছি এবং দূর থেকেও বেশ সমর্থন পেয়েছি। টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন এবং ঢাকার রিক্সাওয়ালা ভাইদের নিয়েও বলেছি।”
উল্লেখ্য ,মোবাইল ইউজার এসোসিয়েশন অব বাংলাদেশ’ ১২টি দাবী নিয়ে সারাদেশে আজ প্রতিবাদ মানববন্ধন করে ।
দাবীসমূহঃ
১. জাতীয় বাজেটে মোবাইলে ২৭% নতুন করারোপ বাতিল করতে হবে।
২. প্রতিমিনিট ভ্যাটসহ ২৫ পয়সা করতে হবে।
৩. মোবাইল ইন্টারনেট সর্বসাকুল্যে অনুর্ধ্ব ১ জিবি ১ টাকা করতে হবে।
৪. মিনিট ও ডাটার মেয়াদ আনলিমিটেড করতে হবে।
৫. কোন প্রকার সাবসক্রিপশন করতে হলে নেটওয়ার্ক কোম্পানি সরাসরি গ্রাহককে ফোন করে তাদের আগ্রহের কথা জানাবেন। গ্রাহক ইচ্ছুক হলে সাবস্ক্রাইব করবেন।
৬. অটোকল বা মেসেজ দিয়ে কাউকে সাবসক্রাইবার করা যাবে না।
৭. প্রদানকৃত লোনের টাকা ২৫ পয়সা মিনিটের বেশি কাটতে পারবে না।
৮. সকল ক্ষেত্রে প্রতিসেকেন্ড পালস বাধ্যতামূলক।
৯. মোবাইল নেটওয়ার্ক কোম্পানি কোন বিষয়ে গ্রাহকের সাথে প্রতারণা করেছে প্রমানিত হলে, তাৎক্ষণিক অর্থনৈতিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং কোম্পানিকে জরিমানা করে জরিমানার টাকা অভিযোগকারী গ্রাহককে দিতে হবে।
১০. রিচার্জকৃত টাকার হিসাব মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রাহককে চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবে।
১১. কোন কল ড্রপ হলে প্রতি ড্রপের জন্য গ্রাহক ২ মিনিট বা সমপরিমাণ