জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রলীগ। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পৌর এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র সংসদের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের নেতা আমিনুল ইসলাম ঝন্টু, সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, সহ-সভাপতি ছামির আহমেদ শোভন, রাকিবুল হাসান শুভ, যুগ্ম সম্পাদক জুবায়ের রহমান সুমন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক আর এম রাকিব, কলেজ ছাত্রীগের সদস্য মামুন, মোমিন, আমিনুল, দুখু, তাকবির ও শিপনসহ সরিষাবাড়ী অর্নাস কলেজের শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছে। আমরা ছাত্রলীগ মাদক থেকে দুরে থাকবো। ছাত্রলীগ কোন অন্যায় কাজে জড়িত হবে না। সন্ত্রাসের স্থান এই ছাত্রলীগে হবে না। এছাড়া তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসানের নেতৃত্বে কোন অপশক্তি যেন মাথা উচু করে দাড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকবে সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রলীগ। যে স্থানে সন্ত্রাস জঙ্গি ও মাদক থাকবে সেখানেই সাধারণ ছাত্রদের সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।