নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুড়াসাগর নদী থেকে দবির উদ্দিন মোল্লা (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দবির উদ্দিন ওই এলাকার মৃত তাহেজ মোল্লার ছেলে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, হুড়া সাগর নদীর তীরে বৃদ্ধ দবির উদ্দিনের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে পাঠায়।###

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর