আশাশুনি থেকে ৩ পলাতক আসামি আটক

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা কালে গ্রেফতারী পরোয়ানার ৩ পলাতক আসামিকে আটক করেছে। রবিবার রাতে উপজেলার বাজার ও তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হচ্ছে, উপজেলার জামালনগর গ্রামের আঃ আজিজ গাজী ওরফে লীচ্চুর ছেলে মোঃ নূর ইসলাম গাজী , দরগাহপুর গ্রামের মোঃ আঃ সবুর সরদারের ছেলে মোঃ হারুন সরদার ও গোরালী গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ গাজী ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে থানার এএসআই (নি:) বিল্লাল , শাহজামাল ও এসআই বিজন কুমার সরকারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহায়তায় সিআর-১২৮/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ নূর ইসলাম গাজীকে জামালনগর বাজার হতে , সিআর-১৮২/১৮ ও সিআর-১৬৩/১৮ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ হারুন সরদার তার নিজ বাড়ী হতে এবং সিআর-৪৭/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ আব্দুল্লাহ গাজীকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো বলেন, সোমবার সকালে উক্ত আটককৃত আসামিদের সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর