মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৫০০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার সদর বাজারের হাসপাতাল রোডের এজেন্ট বরকতী এন্টারপ্রাইজে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের হেড অব খুলনা জোনের ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এন্ড হেড অব রিটেইল ইনভেষ্টমেন্ট উইং মো. আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশনের মো. মাহবুব হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বোয়ালমারী শাখা প্রধান মোঃ তাওহিদুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য দেন আলফাডাঙ্গা বরকতী এন্টারপ্রাইজের এজেন্ট মো. ইমরান হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।