লোহাগাড়ায় টানা বৃষ্টিতে সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

আবদুল করিম,(লোহাগাড়া) চট্টগ্রাম: টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহাসড়কের এই অংশ বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাময়িকভাবে মেরামত করা গর্তগুলো পুরনো চেহারায় ফিরে গেছে।

৮জুলাই( সোমবার) সরজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের লোহাগাড়ার উপজেলা সদরের বটতলী অংশে, বৃষ্টির পানিতে ভর্তি হয়ে যাওয়া এই গর্তগুলোর গভীরতা গাড়ির চালকরা বুঝতে পারছেন না। চাকা গর্তে পড়ে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো কাত হয়ে যায়। একটি ট্রাকের চাকা গর্তের মধ্যে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

একদিকে গর্তের ময়লা পানি পথচারীদের শরীরে ছিটকে পড়ে কাপড়-ছোপড় নষ্ট করছে। অন্যদিকে মহাসড়কে চলাচলরত যানবাহনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সড়কে দুর্ঘটনা বাড়ছে।

গাড়ী চালকেরা জানান, প্রতিবছর বর্ষা আসলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ভোগের শেষ নেই। সড়ক সংস্কার করলেও বেশি দিন থাকে না। বর্ষায় দেখা যায় সড়কে আবারো গর্ত।

এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহেদ হোসেন জানান, সংস্কার চলমান আছে। মূল ঠিকাদারও নিয়োগ দেয়া আছে। বৃষ্টির জন্য সড়কটির গর্ত গুলো সংস্কার কাজ করা যাচ্ছে না। বৃষ্টি কমলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর