টুয়াখালীর গলাচিপায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় হরিদেবপুর খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শিক্ষকের নাম মোহম্মদ ফরাজী (৪০) ।উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরআগস্তি গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, মোহম্মদ ফরাজী ওই মাদ্রাসায় বেশ কয়েকজন মেয়ে শিশুকে রেখে পড়ান। ধর্ষিত শিশুটি (১১) ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার দিন (শনিবার) সকাল ৬টার দিকে শিক্ষক মোহাম্মদ ফরাজী শিশুটিকে বসতঘরের বারান্দায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি তার বড়বোনকে নিয়ে ওইদিন দুপুরে বাড়ি গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।
ওসি আরও জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মামলার একমাত্র আসামি মোহম্মদ ফরাজীকে গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/এএস