বিশ্বকাপের ফাইনালে যাবে কে, জানালেন বিশ্বসেরা

বিশ্ব ক্রিকেটে সাকিব এখন পথ প্রদর্শক। ইতিহাস সাক্ষি, দ্বাদশ বিশ্বকাপে ১১ উইকেট সঙ্গে ৬০৬ রান তোলা সাকিব সর্বকালের সেরা পারফর্মার। কারণ, এখন পর্যন্ত ঘটে যাওয়া ১১টি বিশ্বকাপে কোন অলরাউন্ডার পাঁচ শর বেশি রান এবং ১০ উইকেট তুলতে পারেননি। এর আগে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং পাঁচশ উর্ধ্ব রান তুললেও উইকেট থেকেছে দশের নিচে। চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সেই বিশ্বসেরা সাকিবের দেশ।কারনটাও সবার জানা বেশ।সমষ্টিগত পারফর্ম না করায় স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের।তবে দেশ ছিটকে গেলেও ছলতি বিশ্বকাপে ফাইনালে যাবে কোন কোন দল জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন টাইগার অলরাউন্ডার। সেখানে তাকে বাছাই করতে হয় নিজের সেরা ইনিংস চলতি বিশ্বকাপে কোনটি? সেরা ইনিংস বাছাই করে নেওয়ার প্রশ্নের জবাবে বেছে নিলেন ইংল্যান্ডের বিপক্ষে হাঁকান শতককেই।

আসরের ১২তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ বলের মোকাবেলায় ১২টি চার ও ১টি ছক্কায় ১২১ রানের ইনিংস খেলেন সাকিব। আর সে ইনিংসটি তার চোখে সেরা। পছন্দের একটা ইনিংস।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে সাকিব জানান, দ্বাদশ আসরে সেমিতে যাবে ভারত। সে সঙ্গে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে যে কোন একটি দল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর