বাবার ধর্ষণে সন্তান প্রসব করল মেয়ে!

শিরোনাম দেখে হয়ত অনেকের চোখ কপালে বসেছে।আবার অনেকে হয়ত অবাক হয়ে দাঁতে দাঁত চেপে বসে আছেন।কিন্তু বাস্তবতা তো এমনই হয়ে গেছে।এমন এক অন্ধকারচ্ছন্ন ঘটনা ঘটেছে ভিয়েতনামের থাম নঙ জেলায়। ১৪ বছর বয়সী এক অন্ধ কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বলা হচ্ছে, ওই কিশোরীর মা মারা যাওয়ার পর তাকে ধর্ষণ করে তার বাবা। আর তার কয়েক মাস পরেই সে গর্ভবতী হয় এবং একটি কন্যা সন্তন জন্ম দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, থাম নঙ জেলায় বাস করে ওই পরিবারটি। কয়েক মাস আগে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ওই কিশোরীর মা। তারা সবাই এক সঙ্গে একই বাসায় বসবাস করতেন। হঠাৎ করে একদিন জানতে পারেন ওই অন্ধ কিশোরী সন্তান ধারণ করেছে গর্ভে। কয়েকদিন পরই একটি কন্যা সন্তান জন্ম দেয় ওই কিশোরী। পরে তার বাবাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ডিএনএ টেস্টের মাধ্যমে ওই সন্তানের বাবাকে চিহ্নিত করা হয়।

গর্ভধারণ করা পরে ওই কিশোরীক স্কুলে যেতে নিষেধ করেন তার বাবা। তখন বলা হয়, ওই কিশোরী অনেক অসুস্থ। পরে উদ্বিগ্ন শিক্ষকরা তার বাড়িতে যান তাকে দেখতে। তাদের বাড়িতে গিয়ে তারা অবাক হয় যান। সেখানে তারা দেখেন ওই কিশোরী গর্ভবতী। বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হলে শিক্ষকরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

কয়েকদিন পরেই ওই কিশোরী একটি কন্যা শিশু জন্ম দেয়। পরে স্থানীয় পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করা হয় যে, ওই কিশোরীর কন্যা সন্তানের বাবা তার (ওই কিশোরীর) বাবা।

সূত্র: দ্য সান

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর