সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম জিয়াউল হকের ১২ টি গরু আগুনে পুড়ে মারা গেছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় গোয়ালঘরে আগুন লাগলে গরুগুলো পুড়ে যায়।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই জুবাইদুল ইসলাম জানান,গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এস.এম জিয়াউল হক জানান,পুড়ে যাওয়া গরুগুলোর মূল্য প্রায় সাড়ে নয়লক্ষ টাকা।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।