মাকে বাঁচাতে গিয়ে না ফেরার দেশে ছেলেও

জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এমন ঘটনায় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠছে সেখানকার আকাশ।

সোমবার (০৮ জুলাই) সকালে সৈয়দপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার নেসার আহমেদের স্ত্রী সাহারা খাতুন (৫৬) ও তার ছেলে সোহেল (২২)।

জানা গেছে, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন সাহারা খাতুন। এসময় মাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সোহেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর