ঢাকায় যেসব জায়গায় গ্যাস থাকবে না আজ !

রাজধানীর কারওয়ানবাজার, গ্রিনরোড ও পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজ সোমবার গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে ১০ ঘণ্টা গ্যাস বিচ্ছিন্ন রাখা হবে।

সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার বাসাবাড়ি, বাণিজ্যিক ও শিল্প কারখানার ভোক্তাদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর