আন্তর্জাতিক সেরা অল রাউন্ডার সাকিব, শীর্ষস্থান হারাল ভারত

অল-রাউন্ডার তালিকার আইসিসির একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষেই রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। গ্রুপ পর্বে পয়লা নম্বর দল হিসেবে শনিবার সেমিতে জায়গা পাকা করেছে বিরাট কোহলির দল।

কিন্তু শেষ চারের লড়াই শুরুর ঠিক আগে র‍্যাংকিংয়ে শীর্ষস্থান খোয়াল মেন ইন ব্লু। রোববার আইসিসি’র প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে ভারতকে সরিয়ে ফের শীর্ষস্থান দখল করে নিল ইয়ন মরগ্যানের ইংল্যান্ড।

দলগত র‍্যাংকিংয়ে ভারত শীর্ষস্থান হারালেও ব্যক্তিগত র‍্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ। ৮৯১ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে অধিনায়ক বিরাট।

৮৮৫ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে থাকা ডেপুটি রোহিত। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহই। দ্বিতীয়স্থানে কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট। তৃতীয়স্থানে উঠে এসেছেন অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স।

৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে অল-রাউন্ডার তালিকার শীর্ষে সাকিব আল হাসান। দ্বিতীয়স্থানে থাকা বেন স্টোকস পিছিয়ে অনেকটাই। তার সংগ্রহ ৩১৬ পয়েন্ট।

সবমিলিয়ে বিশ্বকাপের পারফরম্যান্স ভীষণভাবেই প্রতিফলিত হয়েছে সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে। গ্রুপ শীর্ষে থেকে সেমিতে ওঠার পর ইংল্যান্ডের কাছে হারার কারণেই র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়ল কোহলির দল, এমনটাই মনে করা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর