আমরণ অনশনে জবির সাধারণ শিক্ষার্থীরা

জকসু নির্বাচন,ছাত্রী হল ও বাসের ডাবল শিফট চালুসহ সাত দফা দাবিতে বৃষ্টিতে ভিজেই আমরণ অনশনে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টা থেকে জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৩ শিক্ষার্থী এ অনশনে বসেন। সারাদিন অনশনে বসে থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের কেউ তাদের খোঁজ নেননি।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীরা এ অনশন কর্মসূচির ডাক দেন। আমরন অনশনে বসার পর কয়েক দফা বৃষ্টিতে ভিজে কর্মসূচি সফল করার জন্য বসে থাকে। এ সময় আন্দোলনরত তিন শিক্ষার্র্থী অসুস্থ হয়ে পরেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে জানানো হলে, তিনি এই আন্দোলনকে সাংবাদিকরা উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করেন।

অনশনরত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় উপাচার্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেন নাই। এখন সাত দফা দাবি মেনে নেয়ার মুখের আশ্বাসে আমরা বিশ্বাস করি না। সাত দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়ার প্রস্তাব দিলে উপাচার্য তা নাকোচ করেছেন। সাত দফা দাবী মেনে নেয়ার সময়সীমা লিখিতভাবে না দেয়া পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরণ অনশন ও আন্দোলন চালিয়ে যাবো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর