সততা সংঘের উদ্যোগে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার আশাশুনিতে সততা সংঘের সদস্যদের মধ্যে বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার খাজরা ইউনিয়নের পি এন এফ ধণীরাম মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠারোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুনীতি দমন কমিশনের (দুদক) এর সহযোগিতায়ে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মাদ নাজিম উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক সুকুমার রায়, লক্ষণ চন্দ্র মন্ডল, তপন কুমার গাইন, দেবাশীষ মুকুর মন্ডল, নেপাল চন্দ্র গাইন, পশুপতি রায়, রেখা রানী, শেলা সরকার, শুভেন্দু কুমার, আব্দুল হাই, হাবিবুল্লাহ, পুলিন বিহারী, দেব কুমার, শ্রীকান্ত প্রমুখ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে প্রথমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে। এর জন্য বিভিন্ন সমাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড, সভা ও সেমিনার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি মুক্ত করতে পারলে সহজে এ সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর