শ্রমিকলীগের উদ্যোগে মাদ্রসা শিক্ষার্থীদের ফুটবল বিতরণ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপজেলাকে মাদক মুক্ত ঘোষণা করার লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসাবে রবিবার সকালে পৌর সদরের খদখালী আমবাগান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করেছেন।

ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন-জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু,সহ-সভাপতি লাল্টু হোসেন, অফিস সহকারী আতিয়ার রহমান, শিক্ষার্থী আশরাফুল ইসলাম, ইমরান হোসেন, জোবায়ের হোসেন, রিয়াদুল ইসলাম, আতিকুর রহমান, বাপ্পি, সজল হোসেন, মাহফুজুর রহমান মাহফুজ, রাকিব হোসেন প্রমুখ। ফুটবল বিতরণকালে জাতীয় শ্রমিকলীগের উপজেলা সভাপতি আব্দুর রহিম বলেন-মাদ্রসায় যাতে কোন ভাবে শিক্ষার্থীদের মধ্যে মাদক ঢুকতে না পারে এবং এক জায়গায় জড়ো হয়ে অবসর টাইমে কোন প্রকার অসত্য কথাবার্তা না বলতে পারে তার জন্য আজ শিক্ষার্থীদের মধ্যে এ ফুটবল বিতরণ করা হয়েছে। এই শিক্ষার্থীরা অবসর টাইমে মাদ্রসার মাঠে ফুটবল খেলে সময় পার করে দেবেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর