সাতক্ষীরার কলারোয়ায় হাতি দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় হাতি নিয়ে টাকা উত্তোলন করতে দেখা যায়। এবার দেখা গেলো প্রত্যন্ত সীমান্ত এলাকা কেঁড়াগাছি বাজারে। সেখানে দোকানে দোকানে গিয়ে হাতির শুঁড় উচু করে দোকানদারদের কাছ থেকে এক প্রকার জোরপূর্বক টাকা নিতে দেখা গেছে।
হাতির পিঠে থাকা পরিচালক কিংবা ছোঁয়ারী সাতক্ষীরার আখড়াখোলা গ্রামের আলাউদ্দীন জানালেন, হাতিটির মালিক সিলেটের মমতাজ। আর তিনি নিজে বিভিন্ন এলাকায় গিয়ে টাকা তুলে আয়-রোজগার করেন।
দোকান মালিকরা জানান- হাতি শুড় উচিয়ে দিচ্ছে, ৫ টাকা দিলে নিচ্ছে না। কমপক্ষে ১০ টাকা দিতে হচ্ছে। অনেকে নিজের ইচ্ছায় টাকা দিচ্ছে আবার কেউ টাকা দিতে না চায়লে হাতিটি শুঁড় উচু করে ও বৃহৎ শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে ভয় দেখাচ্ছে। হাতি দিয়ে চাঁদাবাজি করে মোটা টাকা হাতিয়ে নেয়া বন্ধ করতে দাবি জানিয়েছেন এলাকাবাসী।