মালয়েশিয়ার হাসপাতাল মর্গে পরিচয়হীন বাংলাদেশির লাশ

মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতাল মর্গে অভিভাবক খুঁজে না পাওয়ায় এক মাস ধরে পড়ে আছে কামরুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশির মরদেহ। পত্রের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে, কামরুল ইসলাম (২৬), পিতা, আনারুল ইসলাম, সুঙ্গাইবুলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। কিন্তু মৃত ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে পত্রে উল্লেখ করলেও কর্তৃপক্ষ মৃতের পাসপোর্ট অথবা পরিচিতজনের তথ্য দিতে পারেনি।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো: হেদায়েতুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক নোটিশ প্রচার করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, নাগরিকত্ব নিশ্চিত এবং লাশের দাবীদার না পাওয়া পর্যন্ত কামরুল ইসলামের মরদেহ দেশে প্রেরণ সম্ভব নয়।

মরদেহের পরিচয় না পাওয়া পর্যন্ত দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর