গোবিন্দগঞ্জে ধান ক্রয়ের উম্মুক্ত লটারী

সরকারের লক্ষ্য মাত্রা অর্জনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রবিবার দুপুরে সরকারী ভাবে ধান ক্রয়ের উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
উম্মুক্ত লটারীর মাধ্যমে এ ধান ক্রয়ের শুভ উদ্বোধণ করেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা খাদ্য ইন্সপেক্টর রুবেল মিয়া ও ইউ’পি সচিব সহ সংশ্লিষ্ঠ ইউ’পি সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষকগণ উপস্থিত ছিলেন।

কৃষকদের তালিকা প্রনয়ন করে দরবস্ত ইউনিয়নে ধান ক্রয়ের এ লটারী অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর