তুরস্কে ঘটা করে বিয়ের অনুষ্ঠান। তারপর দেশে ফিরে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সংসদে শপথ নেন পশ্চিমবঙ্গের সাংসদ অভিনেত্রী। শুধু শপথ গ্রহণই নয়, বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবিও জানিয়েছেন বসিরহাটের নতুন সাংসদ নুসরাত। সেসময়ই স্ত্রীকে এভাবে দায়িত্বপূর্ণ জায়গায় দেখে তার গর্ব হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন নিখিল জৈন। প্রথম থেকে নিখিল জৈনের নানান পোস্ট দেখে বেশ বোঝা যাচ্ছে তিনি নুসরাতে মুগ্ধ। তবে নিজের সারা জীবনের সঙ্গীকে বৃহস্পতিবার রিসেপশনে একপ্রকার হুমকিই দিয়ে বসলেন তার সাংসদ ও অভিনেত্রী স্ত্রী!
নুসরাত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে বলেন, ‘সারাটা জীবন এই একটা মানুষের সাথে কাটাতে হবে, চাপটা বুঝতে পারছেন কি?’ যদিও স্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে নুসরাতে মুগ্ধ নিখিল স্ত্রীকে আশ্বস্ত করে বলেন, ‘চাপ, হবে না’।

আর এরপরেই নিখিলের উদ্দেশে নুসরাত বলেন, ‘তুমি যে প্রেসের সামনে এই কথাগুলো বললে সবাই কিন্তু শুনলো। সবাই কিন্তু আমার লোক নিখিল, তুমি ভেবেচিন্তে কথা বলো।’
যাই হোক, ভয় পাবেন না। নুসরাত অবশ্য এসব কথা বলছিলেন নেহাতই মজার ছলে, ঠাট্টার মেজাজে।
বার্তাবাজার/এএস