ঢাকার অদূরে ধামরাইয়ে সূয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির দুই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণের দায়ে আব্দুর রাজ্জাক নামের একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুলাই) সকালে অপহরণকারিকে গ্রেফতার করা হয়। ।
পুলিশ জানায়, উপজেলার সূয়াপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে সূয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্রী সানজিদার সৎ পিতা আব্দুর রাজ্জাক গত শনিবার সকাল ১০ টারদিকে সানজিদাকে সাথে নিয়ে মোবারকের মেয়ে রাবেয়াকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করে। পরে ওই দিন বিকেলে রাবেয়ার বাবা মোবারক হোসেন রাজ্জাকের কাছে মেয়ের খবর জানতে চাইলে সে নানা তালবাহানা করে।
বিষয়টি সন্দেহজনক বিধায় রাবেয়ার বাবা আব্দুর রাজ্জাককে কালামপুর এলাকা থেকে কৌশলে শনিবার সন্ধ্যায় সূয়াপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাবেয়াকে ও সানজিদাকে কালামপুর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা অপহৃত দুই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।