যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি বৃদ্ধাশ্রমে শতবর্ষী একটি জুটি বছরখানেক ধরে প্রেমের পর বৃদ্ধাশ্রমেই বিয়ের পিঁড়িতে বসেছেন।
বর জন কুকের বয়স ১০০ বছর, কনে ফিলিস কুকের বয়স ১০২। অনেকদিন ধরেই তারা সিলভানিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে আছেন। বছরখানেক ধরে প্রেম করার পর সম্প্রতি বৃদ্ধাশ্রমেই তারা বিয়ে করেন।
বর জন স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পরিকল্পনা করে আমরা কিছু করিনি। আমাদের সম্পর্ক দেখে এখানকার কর্মীরা আমাদের বিয়ের কথা বললে আমরা রাজি হয়ে যাই।’
কনে ফিলিস বলেন, ‘যেকোনো প্রেমের সম্পর্কের সফল পরিণতি হচ্ছেই বিয়ে। আমাদের এই বয়সে প্রেমে পড়াটা অস্বাভাবিক মনে হলেও আমরা সত্যিই পরষ্পরের প্রেমে পড়েছি।’
এই দম্পতি বলেন, ‘আমাদের দুইজনের অনেক বিষয়ে মিল আছে। পরষ্পরের সঙ্গে সময় কাটানো আমরা দারুণ উপভোগ করি।’
বার্তাবাজার/এএস