ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাটিগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ব্যবস্থা কমিটি নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অভিভাবক প্রতিনিধিসহ বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
রবিবার (৭জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও অত্র নির্বাচনের প্রিজাইডিং অফিসার আশরাফুর রহমানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন।
আসন্ন নিবর্বাচনকে সামনে রেখে যেসকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে অভিভাবক প্রতিনিধি পদে মো. ওয়াহিদুজ্জামান মিয়া, মো. দেলোয়ার শরীফ, আবুল কালাম মিয়া, মো. ইস্রাফিল মিয়া,মো. শওকত খাঁন, পপি জামান ও শাহাজাহান মোল্যা।সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে ববিতা বেগম ও রোকেয়া বেগম। শিক্ষক প্রতিনিধি পদে মো. আজিজুর হক ও মো. মাসুদ মিয়া।সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি পদে কৃষ্ণা রাণী ঘোষ এবং দাতা সদস্য পদে এমারত হোসেন।
উল্লেখ্য, আগামী ২৩ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হবে।