জেনে নিন বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

গতকাল শেষ হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা।বিশ্বকাপ শেষ পর্যায়ে চলে এসেছে। আর মাত্র তিনটি ম্যাচের পর দেখা যাবে কার হাতে উঠছে বহুল প্রতিক্ষীত শিরোপা। তার আগে জেনে নিন শেষ চারের লড়াইয়ের সময়সূচি।

সেমিফাইনালের চার দল আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। শনিবার (৭ জুলাই) ম্যাচ দুটির মাধ্যমে শুধু প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নেয়া ভারত পেয়েছে নিউজিল্যান্ডকে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে শীর্ষস্থান খোয়ানো অস্ট্রেলিয়াকে খেলতে হবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

দুই দিন বিরতি দিয়ে মঙ্গলবার (৯ জুলাই) নতুন উদ্যমে শুরু হবে সেমির লড়াই। ওই দিন ম্যানচেস্টারে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। একদিন পর বৃহস্পতিবার (১১ জুলাই) বার্মিংহ্যামে দ্বিতীয় সেমিফাইনাল হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

দুই সেমির বিজয়ী দল আগামী (১৪ জুলাই) রোববার ফাইনালে মুখোমুখি হবে।

বিশ্বকাপের সেমিফাইনালের সূচি:
৯ জুলাই (মঙ্গলবার)- ভারত-নিউজিল্যান্ড (ম্যানচেস্টার)
১১ জুলাই (বৃহস্পতিবার)- অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (বার্মিংহ্যাম)
১৪ জুলাই (রোববার) ফাইনাল

সবগুলো ম্যাচ হবে বিকেল সাড়ে তিনটায়।


বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর