বেনাপোলে ২৮ কেজি গাঁজা উদ্ধার

যশোর বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে যশোরের বিজিবি সদস্যের একটি বিশেষ দল।

রবিবার ০৭ই জুলাই রাত ২টার দিকে বেনাপোল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের গাঁজা জব্দ করে বিজিবি।তবে এসময়ে বিজিবি সদস্যরা গাঁজা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।জব্দকৃত মাদকদ্রব্য গুলোর সিজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

রঘুনাথপুর বিওপির নায়েক মোঃ জাহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার দিবাগত রাত ২টার দিকে ১নং ঘিবা সীমান্তে অভিযান চালানো হয়।এসময়ে দুইজন পাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দুইটি টুপলা ফেলে পালিয়ে যায়।পরে টুপলা দুইটি খুলে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়।তবে এসময়ে কোন পাচারকারীকে আটক করা সম্ভাব হয়নি বলে তিনি জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর