সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত স্কুল ছাত্রী নাসরিন সোলতানা ইমার চিকিৎসার্থে এগিয়ে এসেছেন মিরসরাই সমিতি সংযুক্ত আরত আমিরাত। সমিতির থেকে ৫০ হাজার, সমিতির সভাপতি ফখরুল ইসলাম খাঁন সিআইপির পক্ষ থেকে ২৫ হাজার ও খান কল্যান ট্রাষ্ট থেকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমাকে দেখতে গিয়ে সাবেক গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইমার পিতা ইমরান হোসেন আজাদের হাতে এসব অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের পতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ তাহের ভূঁইয়া এবং বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য রফিকুজ্জামান (সাহাব উদ্দিন), করেরহাট ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরুল আলম, চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হোসেন মাষ্টার, এফ আই কে ডেভেলপমেন্ট কোম্পানির ম্যানেজার জিয়াউর রহমান ও নোমান।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোরশেদ আজম জানান, আমাদের সমিতির সূচনালগ্ন থেকে লক্ষ্য ও উদ্দেশ্য হলো মিরসরাইয়ের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সেই ধারাবাহিকতায় স্কুল ছাত্রী ইমার চিকিৎসার জন্য একলক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে সমিতির পক্ষ থেকে। আমাদের এই কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।