সপ্তাহ দুয়েক ধরে যেন থামছে না নৃমংষ হত্যা।বিশেষ করে বরগুনার রিফাত হত্যার পর কেপে উঠেছে বাংলাদেশ।প্রতিবাদের ঝর উঠেছে দেশব্যাপী।কিন্তু এমন হত্যাকাণ্ড থামছে না কিছুতেই।এবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাওনা এক হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আপন চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা।
শনিবার (০৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কচাকাটা থানা এলাকার কেদার ইউনিয়নের সাহেবেরখাষ গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও এক চাচা। ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আবুল কাশেম মাস্টারের ছেলে মতিয়ার রহমান বাবু তার আপন চাচা সাইদুল ইসলামের কাছে এক হাজার টাকা পেতো। শনিবার দুপুরে ওই টাকা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভাতিজা বাবু তার হাতে থাকা কুড়াল দিয়ে চাচা সাইদুল ইসলামের বুকে কোপ মারে। এতে ঘটনাস্থলেই মারা যান চাচা সাইদুল। এ সময় ছোট চাচা কাচু মিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করে হাত ভেঙে দেয় বাবু। ঘটনার পরপরই ঘাতক বাবু পালিয়ে যায়।
কচাকাটা থানার ওসি মামুন ওর রশীদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বার্তাবাজার/এএস