পুত্রবধূর মারধরের আহত মা, ছেলে গেলো শ্রীঘরে

কুমিল্লার লাকসামে বৃদ্ধ মাকে মেরে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগে ছেলে জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত মা রহিমা বেগম(৬৫) এখন লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

শনিবার এ ঘটনায় ওই পিতা নুর মোহাম্মদ ছেলেসহ ৩ জনকে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামের নুর মোহাম্মদের বড় ছেলে জসিম উদ্দিন(৪০), স্ত্রী শহিদ বেগম(৩৫), নাতনী লিমা আক্তার(১৮) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ছেলের স্ত্রী এসে বৃদ্ধ স্ত্রী রহিমা বেগম(৬৫) কে আঘাত করে। এসময় তিনি মাটিতে পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায়। গুরুতর আহত রহিমা বেগমকে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করে।

পুলিশ ছেলেকে আটক করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।

অভিযুক্তের পিতা নুর মোহাম্মদ আরো জানায়, গত কয়েক মাস পূর্বে ছেলে আমার কাছে টাকা পাওয়ার অজুহাতে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও পারিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর