পটুয়াখালীর লোহালিয়া নদীতে ড্রেজিং কাজের উদ্বোধন (ভিডিওসহ)

নাব্যতা সংকট নিরসনে বিআইডব্লিটির আয়োজনে পটুয়াখালীর লোহালিয়া নদীতে ড্রেজিং কার্যক্রম উদ্বোধন করা হয়। -৩মিটার ফরমেশন লেবেল অনুসারে নিউমার্কেট থেকে লঞ্চঘাট পর্যন্ত ড্রেজিং কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ বিকালে পটুয়াখালী লোহালিয়া নদীতে ড্রেজিং কাজের উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক জনাব কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব তারিকুজ্জামান মনি ও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে টেকনিক্যাল এসিস্টেন্ট(সিভিল) ড্রেজিং ডিপার্টমেন্টের কর্মকর্তা মোঃ মিরাজুর রহমান সোহেল প্রমুখ।

ভিডিও…..

পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিউমার্কেট থেকে লঞ্চঘাট পর্যন্ত ড্রেজিং কাজের উদ্বোধন

পটুয়াখালীর লোহালিয়া নদীতেনিউমার্কেট থেকে লঞ্চঘাট পর্যন্ত ড্রেজিং কাজের উদ্বোধনবিস্তারিত=> http://bartabazar.com/archives/35540

Gepostet von Barta Bazar am Samstag, 6. Juli 2019

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর