ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এসএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫জুলাই) বিকাল ৪টার সময় ঢাকার বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্য দিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতীতের দিনগুলির স্মৃতিচারণ করে বক্তৃতা প্রদান করেন – মিরপুর থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না,বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মকিবুল হাসান বাবলু, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান,মনিরুজ্জামান মনির ও শাবানা শাম্মী প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে ফিরে গিয়েছেন পুরোনো সেই দিনগুলোতে।অনেকে আবার পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরোনো সহপাঠীদের সাথে সাক্ষাৎ পেয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এতে আলফাডাঙ্গা উপজেলার গর্বিত সন্তান প্রযোজক ও চলচ্চিত্র নায়ক হাবিবুর রহমান অন্তর ও বোয়ালমারীর গর্বিত সন্তান মেহেরাজ মেহেদী, মডেল ও অভিনেত্রী সোহানা নদী,তামান্না সাথি এবং চ্যানেল আই ও এটিএন বাংলা শিল্পী মহুয়া অংশ নেয়।