মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫জুলাই) রাত সাড়ে ৭টায় উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে আর্সেনাল বনাম ম্যানচেষ্টার ইউনাইটেড নামে দুটি দল অংশগ্রহন করে। উক্ত ফুটবল টুর্ণামেন্টে ম্যানচেষ্টার ইউনাইটেডকে ০-১ গোলে পরাজিত করে আর্সেনাল। মোল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও তরুন সামাজিক ও ক্রীড়া সংগঠক লুৎফর রহমান সোহেলের সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথী মুন্সীগঞ্জ-১ আসনের এম.পি মাহী বি চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিকল্পধারার যুগ্ন সম্পাদক ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ সাইফুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্রুব ফাউন্ডেশনের সভাপতি আবু কাউসার প্রধান, কাকলী ক্যাবলস্ নেটওয়ার্কের এম.ডি হুমায়ুন কবির মুন্সী, বালুচর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইস্রাফিল বেপারী, অগ্রগামী তরুন ফাউন্ডেশনের সমন্বয়ক রোবেল মুন্সী, সিটি ক্লাবের পরিচালক আকিব বাউল, আরিফ, সারোয়ার, ইমরান, টিটু, আলাউদ্দিন বেপারী, কাইয়ুম প্রধান, মোমেন, সাব্বির, আকাশ, হামজা, ফারুক, রনি, শাওন, জাহাঙ্গীর প্রমূখ। খেলা শেষে বিজীয় দলের মাঝে অতিথীবৃন্দ পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, মোল্লাকান্দি বালুরচর ইউনিয়নের যুব-সমাজ ও স্থানীয় তরুনদের উদ্দ্যোগে কৃত্রিম উপায়ে আন্তর্জাতিক মানের মাঠ তৈরি এবং আলোক সজ্জায় সজ্জিত করে খেলাটির আয়োজন করা হয়।
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।