কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক সংবাদের কলাপাড়া/ আমতলী সাংবাদাতা ভজহরি কুন্ডু দ্বিতীয় মৃত্যৃ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভার সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।
ভজহরি কুন্ডুর কর্মজীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি জীবন কুমার মন্ডল, সদস্য বশির উদ্দীন বিশ্বাস, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, এসএম মোশারেফ হোসেন মিন্টু, এনামুল হক, জসীম পারভেজ, গোফরান পলাশ প্রমূখ। এসময় কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভার শুরুতে উপস্থিত সকল সাংবাদিকরা বিশিষ্ট সাংবাদিক ভজহরি কুন্ডু’র বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন ।