বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, “আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশের মানুষের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়। শহর থেকে গ্রাম অজপাড়া গাঁয়ের আনাচে-কানাচে রাস্তাঘাটসহ মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামের দিকে তাকালে এখন আর কোথাও কাঁচা রাস্তা দেখা যায় না।”
শনিবার (৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় গন্ধর্বপুর-কর্ণগোপ রফিকের বাড়ি হইতে পূর্বনগর জামে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা দেশের গন্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এর সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বের কারণে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন গুলবক্স, তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, উপজেলা যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, তারাবো পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারোয়ার হোসেন রাছেলসহ অনেকে।