আলফাডাঙ্গায় স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক দীপক কুমার ঘোষের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সদর বাজারের নিউ শুকতারা সুইটমিটের পরিচালক প্রভাত চন্দ্র পাল এ অভিযোগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দীপক কুমার ঘোষ প্রতি মাসে পাঁচ শত টাকা হারে চাঁদা দাবী করে।চাঁদা না দিতে অস্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করার হুমকি দেন তিনি।এছাড়াও তিনি মাঝেমধ্যে ওই দোকান থেকে মিষ্টি নিয়ে মূল্য পরিশোধ করেন না।মিষ্টির দাম চাইলে প্রশাসনের ভয় দেখান।

তবে চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে দিপক কুমার ঘোষ বার্তা বাজারকে বলেন, “চাঁদা চাওয়ার প্রশ্নই ওঠে না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা ভিত্তিহীন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বার্তা বাজারকে জানান, “ঘটনার সত্যতা যাচাই করে আইনুনাগ ব্যবস্থা নেয়া হবে।”

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর